1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

সৎ ও সংস্কৃতিমনা নেতৃত্বের প্রত্যাশায় দিদারুল ইসলাম দিদারের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৩০ বার পঠিত

মোঃ দুলাল মিয়া স্টাফ রিপোর্টার :নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মো. দিদারুল ইসলাম দিদার। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তালিকা ভুক্তকণ্ঠ শিল্পী, সাংবাদিক, মানবাধিকার কর্মী। তিনি বর্তমানে রায়পুরা উপজেলা জাসাস-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।স্থানীয়ভাবে একজন সুনাগরিক, সৎ ও সংস্কৃতিমনা ব্যক্তি হিসেবে পরিচিত দিদারুল ইসলাম দিদার জানান, তিনি সবসময় জনগণের কল্যাণে কাজ করতে আগ্রহী। সততা, নিষ্ঠা ও নীতির ভিত্তিতে একটি মানবিক ও উন্নত সমাজ গঠনের লক্ষ্যে তিনি এই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।তিনি বলেন, “রায়পুরা উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে দরকার সৎ, সাহসী, যোগ্য ও শিক্ষিত নেতৃত্ব। আমি বিশ্বাস করি, জনগণের পাশে থেকে তাদের চাহিদা ও প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করা সম্ভব। সেই লক্ষ্যেই আমি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”দিদার আরও বলেন, তিনি নির্বাচিত হলে উপজেলার অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবেন। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একইসাথে তিনি দুর্নীতি ও অনিয়মমুক্ত একটি স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করেন।তিনি বলেন, “জনসেবাই মানুষের উন্নতির মূল চাবিকাঠি। আমি চাই একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও সেবামুখী রায়পুরা গড়ে তুলতে, যেখানে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার ও সেবা সহজেই পাবে।”আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দিদারুল ইসলাম দিদার রায়পুরা উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে তিনি একটি উন্নত, সমৃদ্ধ ও আধুনিক রায়পুরা গঠনে ভূমিকা রাখতে পারবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park