1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

লামা হায়দারনাশী গ্রামার স্কুলের ২০২৬ সালের SSC পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৬৪ বার পঠিত

(স্টাফ রিপোর্টার:-মোঃ নুরুল আলম)

১১ এপ্রিল ২০২৬, বান্দরবানের লামার হায়দারনাশী গ্রামার স্কুল এর আয়োজনে ২০২৬ সালের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া মাহফিল ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন। প্রধান অতিথি বলেন, সবার আগে শিক্ষা। একটি জাতি পরিবর্তীত হতে হলে প্রথমত তাকে শিক্ষা লাভ করতে হবে। শুধু শিক্ষিত হলেই হবে না, সুশিক্ষিত ও মানবিক হতে হবে। আজ যারা বিদায় নিচ্ছো, তারা তাদের শিক্ষার প্রতিফল দিয়েই অত্র বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে। আবার আজ তোমরা যারা ক্রীড়া প্রতিযোগিতায় বিজয় অর্জন করেছ, তারা যেমন পুরস্কৃত হচ্ছো, তেমনি পরীক্ষায় উত্তীর্ণ যারা হবে তারাও ফুলেল শুভেচ্ছায় আন্দোলিত হবে। তোমাদের সফলতায় আমাদের একান্ত কাম্য।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল আলম বাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবু তাহের মিয়া, হিল গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ওবাইদুল্লাহ, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোঃ রফিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষকবৃন্দ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবু তাহের মিয়া, হিল গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ওবাইদুল্লাহ, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোঃ রফিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে অতিথি ও বিদায়ী ছাত্রছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। এছাড়াও দোয়া অনুষ্ঠানে ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park