1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

সাতক্ষীরায় কৃষি ব্যাংকের প্রথম এটিএম বুথ উদ্বোধন:

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৮৯ বার পঠিত

ডিজিটাল সেবায় নতুন মাইলফলক :​শেখ মনিরুল ইসলাম একুশে নিউজ জেলা প্রতিনিধি সাতক্ষীরা অঞ্চলে ডিজিটাল ব্যাংকিং সেবার পরিধি বাড়াতে এবং গ্রাহকদের আধুনিক সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) সাতক্ষীরা শাখায় আনুষ্ঠানিকভাবে গতকাল ১৩ এপ্রিল-২০২৬, বেলা ১২.৩০ মিনিটে সাতক্ষীরা অঞ্চলে প্রথম এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।ফিতা কেটে এই বুথের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি ব্যাংক খুলনা বিভাগের মহাব্যবস্থাপক আবু হাশেম মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিটাল ব্যাংকিংয়ের গুরুত্ব তুলে ধরে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ:
​এস এম কাইয়ুম: মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, সাতক্ষীরা অঞ্চল। মো. জিহাদুল ইসলাম: আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা।
​সুকদেব পাল: এজিএম ও শাখা ব্যবস্থাপক, সাতক্ষীরা শাখা।
​রুহুল কুদ্দুস: সহকারী মহাব্যবস্থাপক (এজিএম)।অন্যান্য উপস্থিতিবৃন্দ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুখ্য কর্মকর্তা মো. মোস্তাসিম বিল্লাহ, ঊর্ধ্বতন কর্মকর্তা কাজী মাসুদুল হক ও জোহর আলি, কর্মকর্তা বিপ্লব দে এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা শেখ সিদ্দিকুর রহমানসহ ব্যাংকের অন্যান্য কর্মচারীবৃন্দ।
​ডিজিটাল অগ্রযাত্রায় এক ধাপ এগিয়ে সাতক্ষীরা অঞ্চলে কৃষি ব্যাংকের পক্ষ থেকে এটিই প্রথম এটিএম বুথ সেবা। এর মাধ্যমে ব্যাংকের সাধারণ গ্রাহক ও কৃষকেরা দিনরাত ২৪ ঘণ্টা টাকা উত্তোলনসহ আধুনিক ব্যাংকিং সুবিধা ভোগ করতে পারবেন। উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, “সাতক্ষীরার গ্রাহকদের হাতের নাগালে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই এটিএম বুথ চালুর মাধ্যমে এই অঞ্চলের কৃষি ও ব্যবসায়িক লেনদেনে আরও গতিশীলতা আসবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park