
জাহিদুল ইসলাম স্টাফ রিপোর্টার :আজ মঙ্গলবার নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে টাঙ্গাইলে কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু করেছে বিএনপির সরকার। মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের মাহেন্দ্রক্ষণে টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এই কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষক কার্ড পাওয়া কৃষকরা ১০ ধরনের সুবিধা সহ সরাসরি সরকারি ভর্তুকি ও নগদ প্রণোদনা পাবেন।দুপুর ১২টার দিকে এই কার্যক্রম উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী স্থানীয় ১৫ জন কিষান–কিষানির হাতে কৃষক কার্ড ও আম, জাম গাছের চারা তুলে দেন। প্রথম ধাপে সারা দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় প্রায় ২২ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হচ্ছে।এ সময় বক্তব্য রাখেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।