1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

সাপাহারে পহেলা বৈশাখ উদযাপন, পান্তা ভাত ও বর্ণাঢ্য র‍্যালিতে মুখর কলেজ প্রাঙ্গণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:আজ পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে নওগাঁর সাপাহারে ঐতিহ্যবাহী চৌধুরী চান মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।সকাল আটটায় কলেজ প্রাঙ্গণে পান্তা ভাতের আয়োজনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং শিক্ষার্থীরা। সবাই একসাথে পান্তা ভাত উপভোগের মাধ্যমে বাঙালির ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরেন। পান্তা ভাত শেষে কলেজ প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বাংলা নববর্ষের গুরুত্ব ও বাঙালির সংস্কৃতি রক্ষার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সাপাহার উপজেলা প্রাঙ্গণে গিয়ে কিছু সময় অবস্থান করে এবং সেখানে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে পুনরায় র‍্যালি বের হয়ে উপজেলা চত্বর ও জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।

দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং নববর্ষ বরণের আনন্দে শিক্ষার্থীসহ সকলের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park