
মোঃ সোহেল রানা, রাঙামাটি জেলা প্রতিনিধি
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙামাটি রিজিয়ন ও রাঙামাটি সদর জোনের যৌথ উদ্যোগে ঘাগড়া ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র, ফ্রি চিকিৎসা সেবা এবং ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) সকালে চেলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ মানবিক সেবা কার্যক্রমে শতাধিক দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হন।
কর্মসূচির অংশ হিসেবে ঘাগড়া ঘাগড়া ইউনিয়নের দুস্থ ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। একইসঙ্গে, সম্প্রীতি ও উন্নয়নের বার্তা নিয়ে দুইটি স্কুল ও একটি আবাসিক হোস্টেলের ছাত্র-ছাত্রীদের হাতে বিভিন্ন খেলাধুলার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
স্থানীয়দের মতে, সেনাবাহিনীর এ উদ্যোগ পাহাড়ি অঞ্চলে সম্প্রীতি, সৌহার্দ্য ও উন্নয়ন প্রচেষ্টাকে আরও জোরদার করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি রিজিয়নের সম্মানিত রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি এবং রাঙামাটি উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর এমন জনকল্যাণমূলক উদ্যোগের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।