1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

“ধানের শীষ” প্রতীকের ইতিবৃত্ত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৮৭ বার পঠিত

গাজী আঃ আলীম, নিজস্ব প্রতিবেদক:
স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান,১৯৭৫ সালের সিপাহি-জনতার বিপ্লবের পর টাঙ্গাইলের সন্তোষে গিয়ে গননেতা মওলানা ভাসানীর সাথে ব‍্যক্তিগতভাবে সাক্ষাৎ করেন।সেদিন একজন গননেতা মওলানা ভাসানী তৎকালীন সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানকে আশীর্বাদ করেন এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশের মানুষের’আস্থার প্রতীক’হিসেবে জিয়াউর রহমানকে অভিহিত করেন।
১৯৭৬ সালের ঐতিহাসিক ফারাক্কা অভিমুখী লংমার্চে জিয়াউর রহমানের পরোক্ষ সমর্থনের কথা আজও রাজনৈতিক মহলে প্রসিদ্ধ ও প্রচলিত।এই গননেতা ভাসনীর মৃত‍্যুর আগে ১৯৭৬ সালে পিজি হাসপাতালে তাঁর সাথে সম্ভবত শেষবারের মত সাক্ষাৎ করেন জিয়াউর রহমান।
মওলানা ভাসানীর ন‍্যাপ দলীয় সাধারণ সম্পাদক ও মওলানা ভাসানীর ভাবশিষ‍্য মশিয়ুর রহমান যাদু মিয়ার ভাষ‍্যমতে,স্বাধীনতার আগেও একজন সেনা কর্মকর্তা হয়েও গননেতা ভাসানীর কাছে জিয়াউর রহমান আসতেন কথাবার্তা বলতেন।
সুতরাং,বলা বাহুল্য হবে না যে,জিয়া-ভাসানীর দেশপ্রেম-রাজনীতি,পরবর্তীতে বিএনপি জন্মের জন‍্য একটি সুপার টনিক হিসেবে কাজ করেছে।যাদু মিয়ার সাক্ষ‍্য ও স্মৃতিচারণ মূলক বিভিন্ন ভাষ‍্যমতে ভাসানী অসুস্থ থাকা কালে জিয়াউর রহমান দেখা করতে গেলে ভাসানীর পছন্দের প্রতীক”ধানের শীষ “জিয়াউর রহমনানকে ব‍্যবহারের অনুমতি দেন। আলোচনার এই অংশটির লিখিত ইতিহাস আছে কি-না জানিনা,জিয়াউর রহমান তাঁর লিখিত প্রবন্ধে এই আলোচনার উল্লেখ করেননি।কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীর বাবা হিসাবে জিয়াউর রহমান তাঁর পরিবারের সাথে আলোচনা কালে কখনো বলেছিলেন কিনা সেটা তাঁর পরিবারভূক্ত সদস‍্যরা জানেন।গননেতা মওলানা ভাসানী জিয়াউর রহমান কে”ধানের শীষ”প্রতীক উপহার দিয়েছিলেন এটা ঐতিহাসিক সত‍্য।
বিতর্ক হচ্ছে ১৯৭৯ সাল কেন প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করলেন?কারন কোন জনসভায় বক্তৃতা কালে ঐতিহাসিক সাল তারিখ মনে রাখার চেয়ে গুরুত্বপূর্ণ হলো ঘঠনার বিবরণ।প্রধানমন্ত্রী তারেক রহমান সত‍্য বিবরনই বলেছেন যে,মওলানা ভাসানী তার পছন্দের প্রতীক “ধানের শীষ “জিয়াউর রহমান কে উপহার দিয়েছিলেন।তবে সেটা ১৯৭৯ সাল নয় ১৯৭৬ সালে।
বিভ্রান্তির এই সময়কাল গ্র‍াহ‍্য না করে বিএনপি গঠনের সংক্ষিপ্ত বিবরণের নিম্নোক্ত অংশটি পাঠ করলে ব‍িষয়টি বুঝতে সহজ হবে।
সামরিক প্রশাসক ও প্রেসিডেন্ট বিচারপতি আবু সাদাত মোহাম্মাদ সায়েম ১৯৭৭ সালে শারিরীক অসুস্থতার কারনে পদত্যাগ করলে ক্ষমতার যে শূন্যতা তৈরি হয় সেটি পূরনে জিয়াউর রহমান উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সামরিক ফরমানে প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন।
তিনি তাঁর প্রাপ্ত সামরিক ক্ষমতাকে রাজনৈতিক রূপায়ণে ১৯৭৮ সালের ফেব্রুয়ারিতে জাতীয় গনতান্ত্রিক দল সংক্ষেপে ‘জাগ’ দল গঠন করেন, যার আহবায়ক নির্বাচিত হয় তৎকালীন বিচারপতি আব্দুস সাত্তার ও প্রথম সদস‍্য নির্বাচিত হয় মশিয়ুর রহমান যাদু মিঁয়া।পরবর্তীতে দেশে জনতার মধ‍্যে থেকে নির্বাচনের দাবী ওঠে।তাই ১৯৭৮ সালের মে মাসে অপরাপর ৬ টি রাজনৈতিক দলের যথাক্রমে মুসলিম লীগ,লেবার পার্টি,তফসিলি সম্প্রদায়, ইউনাইটেড কমিউনিস্ট পার্টি,ভাষানী ন‍্যাপ ও জাগ দলের সমন্বয়ে জাতীয়তাবাদী ফ্রন্ট তৈরী হয় এবং জুন মাসে অনুষ্ঠিত প্রত‍্যক্ষ ভোটে দেশের প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে ফ্রন্টের প্রার্থী হিসেবে মনোনীত হন জিয়াউর রহমান এবং বিপরীতে আওয়ামী লীগের প্রার্থী জেনারেল ওসমানীর সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা করেন।
জিয়াউর রহমান ১৯৭৮ সালের জুন মাসের প্রেসিডেন্ট নির্বাচনে তার নিজের এবং ফ্রন্টের প্রতীক হিসেবে ভাঙনের পর ভাঙনে জর্জরিত ন‍্যাপের চীনা পন্থী অংশের অথ‍্যৎ পূর্ব গুরু-শিষ‍্য’র সম্পর্কের পূর্বানুমতি সাপেক্ষে মওলানা ভাসানীর ধানের শীষ প্রতীক পছন্দ করেন ও ১৯৭৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ব‍্যবহার করেন।১৯৭৮সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন হলে জিয়াউর রহমান সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হন এবং দলের প্রতীক নিদৃষ্ট হয়”ধানের শীষ”।
অতপর ১৯৭৯ সালের পার্লামেন্ট নির্বাচনে বিএনপি দলীয় প্রতীক হিসেবে বিএনপি দলীয় সদস‍্যগন “ধানের শীষ”প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
লেখক ও গবেষক:
মহান জাতীয় সংসদের মাননীয় সংসদ আলহাজ্ব জনাব আজিজুল বারী হেলাল।
সংসদীয় আসন খুলনা-০৪

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park