1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৮২ বার পঠিত

রাজু আহাম্মেদ গাজীপুর :গাজীপুর সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সেলিম হোসেন মন্ডল উন্নয়ন, মানবিক সেবা ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নিরাপদ ওয়ার্ড গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।তিনি বর্তমানে কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে গাজীপুর সদর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং কোনাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।মোঃ সেলিম হোসেন মন্ডল তার বক্তব্যে বলেন, “আমার প্রথম লক্ষ্য হবে ১১ নম্বর ওয়ার্ডকে একটি মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করা হবে।”তিনি আরও জানান, এলাকার দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধান তার অন্যতম অগ্রাধিকার। জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে নাগরিক ভোগান্তি কমানোর পরিকল্পনা রয়েছে তার।পানি সমস্যার সমাধানেও তিনি গুরুত্বারোপ করেন। বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও কার্যকর করতে নির্দিষ্ট স্থান নির্ধারণ, নিয়মিত ময়লা অপসারণ এবং সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।তরুণদের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে পরিচালিত করতে কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ, খেলাধুলা ও সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করা হবে।”তিনি বিশ্বাস করেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে ১১ নম্বর ওয়ার্ডকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও উন্নত এলাকায় পরিণত করা সম্ভব। এ লক্ষ্যে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park