
মোঃ মনিরুজ্জামান ফকির, নিজস্ব প্রতিনিধি:
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন, দোয়া ও শুভকামনা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাগেরহাট সদর উপজেলা শাখা।
এক যৌথ বিবৃতিতে বাগেরহাট সদর উপজেলা সভাপতি ও সেক্রেটারি বলেন, “দীর্ঘ শিক্ষা জীবন শেষে মাধ্যমিক পর্যায়ের এই চূড়ান্ত পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়। আমরা প্রত্যাশা করি, সকল পরীক্ষার্থী অত্যন্ত ধৈর্য ও আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করে সাফল্যের স্বাক্ষর রাখবে।”
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, দেশের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। তারা যেন সুস্থ মনে ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষায় অংশ নিতে পারে, সেজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। একইসাথে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করতে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।
পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষার দিনগুলোতে কেন্দ্রগুলোর আশেপাশে ছাত্রশিবিরের পক্ষ থেকে সম্ভাব্য সকল প্রকার সেবামূলক কার্যক্রম ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয় নেতৃবৃন্দ।