1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

গৌরনদী প্রেসক্লাব এর সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১১৫ বার পঠিত

গৌরনদী প্রেসক্লাব এর সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

lগৌরনদীতে প্রেসক্লাব সভাপতিকে lll হুমকি, প্রতিবাদে মানববন্ধন গৌরনদীতে প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন

এসএম নজরুল ইসলাম একুশে নিউজ প্রতিবেদক, গৌরনদী

গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ জহুরুল ইসলাম জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, গত ১৩ এপ্রিল রাতে অজ্ঞাত ফোন নম্বর থেকে এক ব্যক্তি তাকে গালাগাল ও হত্যার হুমকি দেয়। পরদিন সকালে সাংবাদিক জহির গৌরনদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় গৌরনদী বাসস্ট্যান্ডে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে স্থানীয় সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
গৌরনদী প্রেসক্লাবের সহ-সভাপতি এম. আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এস. এম. জুলফিকার, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা, সদস্য কাজী আলামিন, সোলায়মান তুহিন, লিটন খান, আবু হানিফ, মোল্লা ফারুক ও এ. এস. মামুন।
এছাড়াও বক্তব্য দেন গৌরনদী সাংবাদিক ফোরামের উপদেষ্টা সৈয়দ নকিবুল হক, সভাপতি সরদার মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসানএস এম নজরুল ইসলাম দপ্তর সম্পাদক গৌরা নদী সাংবাদিক ফোরাম এবং উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সাকিল মাহমুদ বাচ্চু।
গৌরনদী প্রেসক্লাবের সদস্য বি. এম. বেলালের সঞ্চালনায় বক্তারা অবিলম্বে হুমকিদাতাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৪:২০:৩৮ ● ২৫ বার পঠিত

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park