1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

রায়গঞ্জে জনসমাবেশে এমপি আয়নুল হককে সংবর্ধনা প্রদান

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৬৫ বার পঠিত

মো:আ:আজিজ, রায়গঞ্জ:
সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আয়নুল হককে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাজার চত্বরে পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হাতেম আলী সুজনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন চৌধুরী ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আমিরুল ইসলাম মোহাব্বতের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. আয়নুল হক। প্রধান বক্তা ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান (মিরন)সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা।
বক্তারা এ সময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করা ছাড়া বিকল্প নেই।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় মানুষের উপস্থিতিতে ধানগড়া বাজার এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। সংবর্ধনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park