1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

হবিগঞ্জে কিশোর গ্যাংয়ের আস্তানায় অভিযান: দেশীয় অস্ত্র উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

হবিগঞ্জ থেকে -তোফায়েল আহম্মেদ
হবিগঞ্জে কিশোর গ্যাংয়ের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও জেলা পুলিশের অভিযানে অংশ নেওয়া দল। রোববার (১৯ এপ্রিল) ভোর রাতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম মোহনপুর এলাকার একটি ঝোপ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশনায় কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে—২টি চাইনিজ কুড়াল, ২টি লোহার হাতলযুক্ত লম্বা কিরিচ, ৩টি কাঠের হাতলযুক্ত রামদা, ১টি এসএস পাইপের হাতলযুক্ত কিরিচ, ১টি হাতলবিহীন রামদা, ৩টি লোহার পাইপ এবং ৩টি নীল রঙের অ্যালুমিনিয়াম পাইপ।
পুলিশের ধারণা, কিশোর গ্যাংয়ের সদস্যরা এসব অস্ত্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য মজুত করে রেখেছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park