1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

আগৈলঝাড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪০ বার পঠিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: এস এম নজরূল ইসলাম:
দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠ প্রাঙ্গণে ইপিআই কর্মসূচি ও বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোরশেদ সজীব। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের সিভিল সার্জন ডা. এস এম মনজুরে এলাহী, জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক, পুলিশ সুপার এ.জেড.এম. মোস্তাফিজুর রহমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ সরদার।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শিশির কুমার গাইন, এমওডিসি ডা. মিলন হালদারসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর প্রতিনিধি ডা. সাহানাজ বেগম, বিভাগীয় সমন্বয়ক ডা. মনিরুল আলম এবং ইউনিসেফের প্রতিনিধিরা।রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন মিয়া, শাহ মোহাম্মদ বখতিয়ার ও এনায়েত খান (মনু)।প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেন, “হাম ও রুবেলা প্রতিরোধযোগ্য রোগ। সরকারের লক্ষ্য দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় এনে এ রোগ নির্মূল করা। এজন্য অভিভাবকদের সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের আরও দায়িত্বশীল হতে হবে।”তিনি আরও জানান, বরিশাল বিভাগে এখন পর্যন্ত ১,৯৩০ জন হাম রোগী শনাক্ত হয়েছে এবং ৩৩০ জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, দেশের সার্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠান শেষে টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং উপস্থিত অভিভাবকদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park