1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছায় শিক্ষক বদিউজ্জামানের জানাজা শেষ করে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি।

খুলনা পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও ভোলা নাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম মোঃ বদিউজ্জামান সরদারের জানাজা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। তাঁর জানাজায় হাজারো মানুষের ঢল নামে।
সম্প্রতি স্ট্রোকজনিত কারণে তিনি অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার যোহরবাদ মরহুমের জানাজা নামাজ তাঁর কর্মস্থল ভোলা নাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনের বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পী, পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবু সাঈদ, জেলা বিএনপির সাবেক সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামী নেতা সুপার আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাষ্টার মঈনুদ্দিন আহমদ, সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা কামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলীসহ বিভিন্ন কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং সর্বস্তরের হাজারো মানুষ।
শিক্ষা অঙ্গনে তাঁর অবদান স্মরণ করে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park