1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক পদে আলোচনায় যুবদলের সভাপতি

  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৯৫ বার পঠিত

মোঃজাহাঙ্গীর আলম।

আদমদীঘি (বগুড়া)প্রতিনিধি:মোঃজাকিরুল ইসলাম(জুয়েল) বগুড়া সিটি কর্পোরেশনের
‘প্রশাসক’ হিসেবে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন জেলা যুবদলের
সভাপতি মোঃজাহাঙ্গীর আলম। তিনি বগুড়া শহরের নবাববাড়ি এলাকার বাসিন্দা।বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পরীক্ষিত এবং দলের দুর্দিনে কর্মীদের মামলা-মোকদ্দমাসহ সকল বিপদে সহযোগিতা করার
কারণে নিজ দলের নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্যতার শীর্ষে রয়েছেন।জাহাঙ্গীর আলম। দুর্দিনে নেতাকর্মীদের পাশে থাকাই তার জনপ্রিয়তার
মূল কারণ। তৃণমূল থেকে উঠে আসা এক লড়াকু সৈনিক,রাজপথের
লড়াই-সংগ্রামে যার সততা আর ত্যাগ আজ প্রশ্নাতীত। বগুড়া সিটি
কর্পোরেশনের ‘প্রশাসক হিসেবে ত্যাগী ও পরীক্ষিত নেতা জাহাঙ্গীর
আলমকে দেখতে চান জেলার সাধারণ মানুষ ও নেতাকর্মীরা। জাহাঙ্গীর
আলমের নেই কোনো পিছুটান। যে কারণে তিনি সিটি কর্পোরেশনের
‘প্রশাসক হিসেবে কাজ করার সুযোগ পেলে বাজেট বরাদ্দের পুরোটা
কাজে লাগাতে পারবেন বলে নগরবাসী মনে করেন।একাধিক নেতাকর্মী জানান, দুর্দিনে দলের ত্যাগী নেতাকে মূল্যায়ন করে সামাজিক ও রাজনৈতিক অবস্থান বিবেচনায় যেন প্রশাসক নিয়োগ দেওয়া হয়-এমন প্রত্যাশা তাদের। আর সেই বিবেচনায় বগুড়া সিটি কর্পোরেশনের ‘প্রশাসক’ হিসেবে জেলা যুবদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের নাম বারবার উঠে আসছে।
মোঃজাহাঙ্গীর আলম ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। তিনি ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত বগুড়া জেলা
ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বগুড়া জেলা ছাত্রদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক, সাবেক যুগ্ম সাধারণ
সম্পাদক এবং সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি যুবদলের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। তিনি বগুড়া জেলা যুবদলের সাবেক
সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে
বগুড়া জেলা যুবদলের সভাপতি হিসেবে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন। রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার
কারণে তিনি একাধিকবার কারা নির্যাতনের শিকার হয়েছেন। ত্যাগ, সাহসিকতা ও নেতৃত্বের কারণে বগুড়ার রাজনৈতিক অঙ্গনে তিনি
জননেতা হিসেবেও পরিচিত। দলীয় নেতাকর্মীদের মতে,দীর্ঘদিন
আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়া এবং সংগঠনের প্রতি তার নিষ্ঠা ও ত্যাগের স্বীকৃতি হিসেবে জাহাঙ্গীর আলমকে বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়া হলে তিনি জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। এ বিষয়ে জানতে চাইলে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল
(বিএনপি) দেশের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দল। দলের
চেয়ারম্যান তারেক রহমান তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার প্রতীক।তাঁর দূরদর্শী নেতৃত্বে দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া
হয়েছে। তিনি আরও বলেন, “দলের প্রধান যদি আমাকে এ দায়িত্ব
পালনের জন্য যোগ্য মনে করেন, তাহলে নিশ্চয়ই সেই আস্থা রাখবেন।
একটি আধুনিক, নাগরিকবান্ধব ও পরিকল্পিত নগর গড়ে তোলার লক্ষ্যে তাঁর দৃষ্টিভঙ্গি বগুড়া সিটি কর্পোরেশনের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে
পারে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park