1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

ধামরাই ভূমি অফিসকে কেন্দ্র করে সম্প্রতি প্রকাশিত “ভুয়া সাংবাদিক” আখ্যা সংবলিত সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার পঠিত

ঢাকা জেলা প্রতিনিধি : গত ২১/০৪/২০২৬ ইং তারিখে ঢাকা জেলার ধামরাই ভূমি অফিসে তিন সাংবাদিক কে মানহানি ও হয়রানির তাদের বিরুদ্ধে মিথ্যা ভুয়া সংবাদ প্রকাশের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলার সাংবাদিক সংগঠন : উক্ত সংবাদে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ উপস্থাপন না করে, যথাযথ যাচাই-বাছাই ছাড়াই এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ না করেই একতরফাভাবে “ভুয়া” তকমা দেওয়া হয়েছে, যা দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। এ ধরনের প্রকাশনা কেবল বিভ্রান্তি সৃষ্টি করে না, বরং সংশ্লিষ্টদের সম্মানহানির কারণ হয়ে দাঁড়ায় এবং গণমাধ্যমের প্রতি জনসাধারণের আস্থাকেও ক্ষুণ্ন করে।আমরা বিশ্বাস করি, কোনো ব্যক্তি বা গোষ্ঠী নিজের প্রভাব বা স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অন্যদের বিরুদ্ধে অপপ্রচার চালাতে পারে না এবং কাউকে যাচাই ছাড়া “ভুয়া সাংবাদিক” আখ্যা দেওয়ার অধিকার কারও নেই। এতে শুধু ব্যক্তি নয়, পুরো সাংবাদিক সমাজ প্রশ্নবিদ্ধ হয়। ধামরাই এলাকায় সাম্প্রতিক সময়ে রফিক মিন্টু নামের এক ব্যক্তিকে ঘিরে নানা আলোচনা ও অভিযোগের কথা শোনা যাচ্ছে—যার মধ্যে রয়েছে প্রভাব বিস্তার, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং বিভিন্নভাবে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা। তবে এসব অভিযোগ যথাযথ তদন্ত ও প্রমাণ সাপেক্ষে যাচাই হওয়া জরুরি। কোনো অভিযোগ প্রমাণ ছাড়া প্রকাশ বা প্রচার করা যেমন অনুচিত, তেমনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে হেয় করাও নিন্দনীয়।আমরা সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাই—সংবাদ প্রকাশের আগে যথাযথ তথ্য যাচাই ও সকল পক্ষের বক্তব্য গ্রহণ করতে, গণমাধ্যমের নৈতিকতা ও পেশাগত মানদণ্ড অনুসরণ করতে, এবং ব্যক্তি বা গোষ্ঠীর সম্মানহানিকর অপপ্রচার থেকে বিরত থাকতে। একইসঙ্গে আমরা স্পষ্টভাবে জানাতে চাই, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে কারও সম্মানহানি করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park