1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

রায়গঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২০০ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ” পুষ্টি বৈষম্যের দিন শেষ গড়ব স্বনির্ভর বাংলাদেশ ” এই স্লোগানকে সামনে নিয়ে শুরু হল পুষ্টি সপ্তাহ ২০২৬। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০ টায় পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল খালেক পাটোয়ারী। পরে হাসপাতাল চত্বরে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সেখ মোঃ রকিবুলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন,অত্র অনুষ্ঠানের সভাপতি রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ ফ ম ওবায়দুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কালাম আজাদ, উপজেলা যুবদল ও রায়গঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা, ধানগড়া মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাজেদুল আলম, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সামিউল ইসলাম পুষ্টি সম্পর্কে বিস্তারিত প্রেজেন্টেশন দেন। এ সময় হাসপাতালের কর্মকর্তা কর্মচারী শিক্ষক রাজনৈতিক ব্যাক্তিবর্গ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার
সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park