1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় সিদ্দিশী উচ্চ বিদ্যালয় এর কৃত শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষাথিদের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পঠিত

দিনাজপুর জেলা প্রতিনিধি: সিদ্দিশী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থীদের নবীন বরণ এবং বিদায় অনুষ্ঠান আয়োজিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা ও আনন্দময় পরিবেশে পুরোনো এবং নতুন শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় জানানো হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আহমেদ হাসান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন যে, শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কৃতিত্ব অর্জনের পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মিজানুর রহমান। তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেছে সিদ্দিশী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, কৃতী শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এ ধরনের অনুষ্ঠান তাদের মধ্যে অনুপ্রেরণা যোগায় এবং বিদায়ীদের জন্য স্মরণীয় হয়ে থাকে। সিদ্দিশী উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে ফুলবাড়ী উপজেলার শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই অনুষ্ঠানটি শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহ্য ও শিক্ষার্থীদের মেধা বিকাশের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park