1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

গৌরনদীতে খাঞ্জাপুরে রাতের আঁধারে পারিবারিক গোরস্থান ভাঙার অভিযোগ।

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৫৪ বার পঠিত

গৌরনদীতে খাঞ্জাপুরে রাতের আঁধারে পারিবারিক গোরস্থান ভাঙার অভিযোগ।

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি এস এম নজরুল ইসলাম

গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে রাতের আঁধারে একটি পারিবারিক গোরস্থান ভেঙে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে সোমবার দুপুর একটার সময় ভাঙা অবস্থায় গোরস্থানটি দেখা যায়।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাদুরতলা বয়াতি বাড়ির বাসিন্দা মো. মজিবর রহমান বয়াতি (৭০) ও মো. আকবার বয়াতি (পিতা: মৃত লাল মিয়া বয়াতি) গণমাধ্যমকর্মীদের জানান, তাদের ক্রয়কৃত সম্পত্তির ওপর পারিবারিক গোরস্থান স্থাপন করা হয়। তবে গত ২৬ এপ্রিল (রবিবার) দিবাগত রাত প্রায় ১টার দিকে একই এলাকার বাসিন্দা মো. সালাম আকন (৬০), পিতা: মব্বত আলী আকন, মো. আলামিন আকন (৩০) ও আব্দুর রহিম আকনসহ বেশকজন ভাড়াটে লোক এনে তাদেরকে ২০০০ টাকা করে দিয়ে গোরস্থানটি ভেঙে ফেলে বলে অভিযোগ করেন।
এ বিষয় গৌরনদী মডেল থানায় লিখত অভিযোগ দেওয়া হয়েছে, ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল জানান
এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।অভিযুক্ত ব্যক্তি আঃ সালাম আকন ও তার পরিবার থেকে জানানো হয় আমরা বিষয়ে কিছুই জানিনা আমরা গোরস্থান ভাঙ্গিনাই

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park