1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

৩১ বছরের ইমামের পদত্যাগে শেখপাড়ায় সমালোচনার ঝড়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৭৫ বার পঠিত

মোঃ জসীম সরদার,নিজস্ব প্রতিবেদক:
খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামের ঐতিহ্যবাহী শেখপাড়া শাহী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোঃ হাফিজুর রহমান স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে এলাকায় তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। দীর্ঘ ৩১ বছর ধরে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করা এই আলেমের বিদায়ে স্থানীয় মুসল্লী ও এলাকাবাসীর মাঝে গভীর অসন্তোষ বিরাজ করছে।
জানা যায়, মাওলানা হাফিজুর রহমান দীর্ঘদিন ধরে সীমিত বেতনে দায়িত্ব পালন করে আসছিলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে তিনি প্রতি পাঁচ বছর অন্তর বেতন সমন্বয়ের আবেদন জানিয়ে আসছিলেন। সম্প্রতি তিনি মাসিক বেতনে অতিরিক্ত ২০০০ টাকা বৃদ্ধির জন্য মসজিদ কমিটির কাছে অনুরোধ করেন। তবে এ বিষয়ে দীর্ঘ সময়েও কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
এদিকে, স্থানীয় সামাজিক সংগঠন ‘শেখপাড়া মানবিক ফাউন্ডেশন’ ইমামের বেতন বৃদ্ধির অতিরিক্ত ২০০০ টাকা এবং মুয়াজ্জিনের জন্য মাসিক ১৫০০ টাকা নিয়মিত প্রদানের প্রস্তাব দেয়। সংগঠনটি নির্ধারিত সময় অনুযায়ী অর্থ প্রদান করতে প্রস্তুত থাকলেও মসজিদ কমিটি সেই প্রস্তাব গ্রহণে অস্বীকৃতি জানায় বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেক মুসল্লী মনে করেন, বেতনজনিত সমস্যার সমাধান থাকা সত্ত্বেও একজন দায়িত্বশীল ও অভিজ্ঞ ইমামকে হারানো দুঃখজনক। তাদের ভাষ্য, এই মসজিদের প্রতিষ্ঠালগ্ন থেকে ইমাম সাহেবের অবদান রয়েছে এবং তিনি কেবল একজন ইমামই নন, বরং এলাকাবাসীর আস্থাভাজন ও পরামর্শদাতা হিসেবে দীর্ঘদিন ধরে ভূমিকা পালন করে আসছেন।
মাওলানা হাফিজুর রহমান প্রতিদিন সকালে স্থানীয় ফোরকানিয়া মাদ্রাসায় শিশুদের আরবি শিক্ষা দিতেন এবং সীমিত বেতনের মধ্যেও দায়িত্বশীলতার সঙ্গে ধর্মীয় খেদমত চালিয়ে যাচ্ছিলেন। অনেক মুসল্লীর আশঙ্কা, বর্তমান বেতনে নতুন কোনো ইমাম দীর্ঘমেয়াদে দায়িত্ব পালন করতে আগ্রহী হবেন না।
এলাকাবাসী ও মুসল্লীবৃন্দ মসজিদ কমিটির প্রতি অনুরোধ জানিয়েছেন, বিষয়টি পুনর্বিবেচনা করে অভিজ্ঞ এই ইমামকে পুনরায় দায়িত্বে রাখার উদ্যোগ নেওয়া হোক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park