1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদককারবারীসহ ২ জন গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৬২ বার পঠিত

মোঃ সোহেল রানা, রাঙামাটি জেলা প্রতিনিধি
রাঙামাটি শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদককারবারী ও মাদকসেবীসহ দুইজনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে এ অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার (১ মে ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সার্বিক নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল শহরের শান্তিনগর এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে মাদক সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে মো. নুর নবী (২৮) ও মো. সাইফুল ইসলাম (২৫)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুর নবী রাঙামাটি পৌরসভার মাঝের বস্তি (এসপি অফিসের নিচের সড়ক) এলাকার বাসিন্দা এবং সাইফুল ইসলাম শহরের পুরাতন হাসপাতাল এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সন্দেহভাজনদের ওপর নজরদারি করে তাদের আটক করা হয়। এ সময় তাদের বিরুদ্ধে মাদক কারবার ও সেবনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো মাদককারবারীকে ছাড় দেওয়া হবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park