1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

রায়গঞ্জ উপজেলাবাসীর আসার আলো আলহাজ দুলাল হোসেন খান

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩০ বার পঠিত

মোঃ আবুল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনায় উঠে এসেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব দুলাল হোসেন খান। তিনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত একজন অভিজ্ঞ ও বর্ষীয়ান নেতা হিসেবে পরিচিত। সততা, নিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য তিনি ইতোমধ্যেই উপজেলাবাসীর কাছে একটি আস্থার নাম হয়ে উঠেছেন।
রাজনৈতিক জীবনের শুরু থেকেই আলহাজ্ব দুলাল হোসেন খান অন্যায়, অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। তিনি বিশ্বাস করেন, একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হলে রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি অপরিহার্য। সেই লক্ষ্যেই তিনি রায়গঞ্জ উপজেলার সাধারণ মানুষের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।
শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, মানবিক কাজেও তিনি সমানভাবে সক্রিয়। উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির ও গির্জায় নিয়মিত সহায়তা প্রদান করে তিনি ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। পাশাপাশি অসুস্থ, পঙ্গু ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসা সহায়তা এবং আর্থিক সহযোগিতা দিয়ে তিনি নিজেকে “মানবতার ফেরিওয়ালা” হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
বিশেষ করে দরিদ্র ও এতিম পরিবারের মেয়েদের বিয়ের ক্ষেত্রে তার অবদান উপজেলাবাসীর মধ্যে গভীরভাবে প্রশংসিত। কন্যাদানে সহযোগিতার মাধ্যমে তিনি বহু পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন, যা তাকে সাধারণ মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে দিয়েছে।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আলহাজ্ব দুলাল হোসেন খানের প্রার্থিতা ঘিরে এলাকায় ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। তার সমর্থকরা মনে করেন, তিনি নির্বাচিত হলে রায়গঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন।
সব মিলিয়ে, একজন সৎ, পরিশ্রমী ও জনবান্ধব প্রার্থী হিসেবে আলহাজ্ব দুলাল হোসেন খান ইতোমধ্যেই ভোটারদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। এখন দেখার বিষয়, নির্বাচনে জনগণ তাকে কতটা সমর্থন দেন এবং তিনি সেই আস্থার প্রতিদান কীভাবে দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park