1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১১৯ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিবেদক:
খুলনার পাইকগাছা উপজেলায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিনের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন এলাকা থেকে আগত শ্রমিক নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরে ইউনিয়নের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক সানা এবং সার্বিক পরিচালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহেল।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শহিদুল মোড়ল, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ সুকুমার সরকার, সাংগঠনিক সম্পাদক বাবুল শরীফ, হায়দার আলী মিস্ত্রি, ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম, চাঁদখালী শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম (রফি), গড়িখালী ইউনিয়নের সাবেক সভাপতি ইমরান হোসেন, ছোট সদস্য সচিব খাইরুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে আব্দুর রাজ্জাক সানা বলেন, “শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহেল বলেন, “মে দিবস শুধু একটি দিবস নয়, এটি শ্রমিকদের অধিকার আদায়ের গৌরবময় ইতিহাস। শ্রমিকদের সম্মান ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমাদের সংগঠন সবসময় কাজ করে যাবে।”
আলোচনা সভা শেষে উপস্থিত সকল সদস্যদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। দিনব্যাপী এ আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park