1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

সিরাজগঞ্জ জেলা বিএনপির শীর্ষ নেতৃত্বে আলোচনার কেন্দ্রে মির্জা মোস্তফা জামান

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ১৪০ বার পঠিত

মোঃ সোহেল রানা স্টাফ রিপোর্টার: সলঙ্গা সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলা বিএনপির রাজনীতিতে নতুন করে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মির্জা মোস্তফা জামান। দীর্ঘদিন ধরে দলীয় নেতাকর্মীদের কাছে তিনি সৎ, সাহসী, ত্যাগী ও মাঠের পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপির দুঃসময়ে—যখন রাজনৈতিক অঙ্গন ছিল উত্তপ্ত এবং বিরোধী নেতাকর্মীদের ওপর নানা চাপ, মামলা ও হামলার অভিযোগ উঠেছে—সেই সময়েও মির্জা মোস্তফা জামান দৃঢ় অবস্থানে থেকে সংগঠনকে ধরে রেখেছেন। তার অনুসারীরা দাবি করেন, তিনিসহ তার পরিবার অনেক হয়রানি হন তবুও তাকে দমিয়ে রাখতে পারেনি জেল-জুলুম ও শত প্রতিকূলতা উপেক্ষা করে তিনি “বীরের মতো” নেতৃত্ব দিয়েছেন, যা তৃণমূল পর্যায়ে তাকে আরও জনপ্রিয় করে তুলেছে।
রাজনৈতিক জীবনের শুরুতেই তিনি সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি হিসেবে পরিচিতি পান। ওই সময় থেকেই তরুণ ও সাধারণ কর্মীদের মাঝে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়। নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং কর্মীদের সুখ-দুঃখের সঙ্গী—যিনি মাঠপর্যায়ের মানুষের কষ্ট বোঝেন এবং জনগণের পাশে দাঁড়ান।
বর্তমানে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ নিয়ে জোর আলোচনা চলছে। দলের একটি বড় অংশ এবং স্থানীয় জনগণের মধ্যে দাবি উঠেছে, এই গুরুত্বপূর্ণ পদে মির্জা মোস্তফা জামানকে দেখতে চান তারা।
অনেকের মতে, তার নেতৃত্বে জেলা বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে।
মির্জা মোস্তফা জামানের পারিবারিক পটভূমিও রাজনৈতিকভাবে সমৃদ্ধ। তার বাবা সিরাজগঞ্জ সদর আসনের সাবেক এমপি মরহুম মির্জা মুরাদুজ্জামান, সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির প্রতিষ্ঠা কালীন সদস্য হিসেবে একজন প্রভাবশালী নেতা ছিলেন। যদিও তিনি এখন আর বেঁচে নেই, তবে তার স্মৃতি ও অবদান আজও বিএনপি এবং স্থানীয় পর্যায়ে সর্বজনীন মানুষের হৃদয়ে গেঁথে আছে। সেই ধারাবাহিকতায় তার সুযোগ্য সন্তান হিসেবে মির্জা মোস্তফা জামানও দীর্ঘদিন ধরে নানা নির্যাতন ও ত্যাগ স্বীকার করে আসছেন বলে জানা যায়।
নেতাকর্মীদের মতে, রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে “সৎ, যোগ্য, সাহসী ও ত্যাগী মেধাবী দক্ষ নেতৃত্বের প্রতীক মির্জা মোস্তফা জামান”—এবং তার হাতেই জেলার দায়িত্ব তুলে দেওয়ার প্রত্যাশা করছেন তারা। তরুণ নেতৃত্বও তার দিকে তাকিয়ে আছে নতুন দিকনির্দেশনার অপেক্ষায়।
যদিও সিরাজগঞ্জ জেলা বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, তবে রাজনৈতিক অঙ্গনে মির্জা মোস্তফা জামানকে ঘিরে প্রত্যাশা যে দিন দিন বাড়ছে—তা স্পষ্ট।
তৃণমূল পর্যায়ে নেতাদের দাবি ইনশাআল্লাহ মির্জা মোস্তফা জামান সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পদে তিনি যোগ্য তার হাতেই দায়িত্ব তুলে দেওয়া হোক, এটাই সকলের প্রত্যাশা।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park