1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

রঘুনাথপুরে খালের জমি ঘিরে আলোচনা, সামনে সাবেক মেম্বার বাবুল বিশ্বাস

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৭১ বার পঠিত

মোঃ গোপালগঞ্জ স্টাফ রিপোর্ট মোঃ বারকাত মোল্লা

গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর মন্ডল মার্কেট সংলগ্ন একটি খালকে ঘিরে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, খালের ভেতরে পাকা স্থাপনা নির্মাণের কারণে এর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, খালের একটি অংশ দখল করে স্থায়ী অবকাঠামো নির্মাণের কাজ চলছিল। এলাকাবাসীর দাবি, অনিমেষ বিশ্বাস নামের এক পশু চিকিৎসক সাবেক মেম্বার বাবুল বিশ্বাসের প্রভাব খাটিয়ে খালের ভেতরেই এ নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিলেন।
স্থানীয়রা জানান, খালটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের জীবিকা ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন এবং মাছের প্রজননের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাব এবং সাম্প্রতিক দখল ও স্থাপনা নির্মাণের ফলে খালটির স্বাভাবিক গতিপ্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন,
“খালটি যদি এভাবে দখল হয়ে যায়, তাহলে সামনে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দেখা দেবে। পাশাপাশি মাছের প্রজননও ক্ষতিগ্রস্ত হবে, যা স্থানীয় জেলেদের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াবে।”
এ বিষয়ে সাংবাদিকরা সহকারী তহসিলদার শাহারিয়ারকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে এসে নির্মাণকাজ বন্ধ করে দেন।
তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, খালটি দখলমুক্ত করে এর স্বাভাবিক পরিবেশ ও প্রবাহ ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park