1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

বাগালীতে পিপিপি ই পিপি ইউ প্রকল্পের উদ্যোগে উচ্চমূল্যের নিরাপদ সবজি চাষ বিষয়ক অনাবাসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮০ বার পঠিত

সুরাইয়া আক্তার ইশিতা, নিজস্ব প্রতিবেদক।
খুলনা জেলা কয়রা উপজেলার বাগালী শাখায় উন্নয়ন প্রচেষ্ঠার আওতাধীন পিপিপি ই পিপি ইউ প্রকল্পের উদ্যোগে “উচ্চমূল্যের নিরাপদ সবজি চাষ” বিষয়ক এক অনাবাসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষকদের দক্ষতা উন্নয়ন ও নিরাপদ সবজি উৎপাদনে উৎসাহিত করতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ। আরও উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী হুমায়ুন কবির, উন্নয়ন প্রচেষ্টা বাগালী শাখার শাখা ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক, উপসহকারী কৃষি কর্মকর্তা মাফুজুর রহমান, সহকারী কারিগরি কর্মকর্তা তানভির রহমান ও হাসিবুর রহমান আবিদ। এছাড়া অংশগ্রহণ করেন অত্র ইউনিয়নের কৃষনী সদস্যবৃন্দ।
উদ্বোধনী বক্তব্য প্রদান করেন উন্নয়ন প্রচেষ্টার বাগালী শাখার সামাজিক উন্নয়নের কারিগর হিসেবে পরিচিত জনাব আবু বক্কর সিদ্দিক। তিনি তাঁর বক্তব্যে বলেন, “উন্নয়ন প্রচেষ্টা শুধু অতি দরিদ্র মানুষের ঋণ সহযোগিতাই প্রদান করে না, পাশাপাশি কৃষি, প্রাণিসম্পদ, মৎস্য, স্বাস্থ্য ও কমিউনিটি মবিলাইজেশন—এই পাঁচটি ইউনিটের মাধ্যমে সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য অতি দরিদ্র মানুষকে স্বাবলম্বী করে তোলা এবং প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন করা।”
প্রশিক্ষণে কৃষকদের উচ্চমূল্যের নিরাপদ সবজি উৎপাদন, আধুনিক চাষাবাদ পদ্ধতি, সার ও কীটনাশক ব্যবস্থাপনা এবং বাজারজাতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষে উপস্থিত কৃষকরা এমন আয়োজনের জন্য উন্নয়ন প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত রাখার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park