1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

নরসিংদী সাব-রেজিস্ট্রি অফিসের সামনে ভাঙাচোরা সড়ক: চরম দুর্ভোগে জনসাধারণ

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৭৭ বার পঠিত

মোঃ দুলাল মিয়া প্রতিবেদন নরসিংদী সাব-রেজিস্ট্রি অফিসের সামনে ভাঙাচোরা সড়ক: চরম দুর্ভোগে জনসাধারণ
নরসিংদী শহরের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান সদর সাব-রেজিস্ট্রি অফিসের সামনের সড়ক বর্তমানে জনদুর্ভোগের প্রতিচ্ছবিতে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই রাস্তাটি এখন কাদা ও নোংরা পানিতে ভরপুর, ফলে সাধারণ মানুষের চলাচল প্রায় অযোগ্য হয়ে পড়েছে।
প্রতিদিন জমি রেজিস্ট্রি ও বিভিন্ন কাজে শত শত মানুষ এই অফিসে আসেন। কিন্তু অফিসে প্রবেশ করতে গিয়ে বৃদ্ধ, নারী ও শিশুদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। সামান্য বৃষ্টি হলেই সড়কটি পানিতে তলিয়ে যায়, তৈরি হয় বড় বড় গর্ত। কাদামাটির কারণে রিকশা ও ইজিবাইক চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, ঘটছে দুর্ঘটনাও।
এমন গুরুত্বপূর্ণ একটি সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের বাইরে থাকা নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জনগণের দাবি—এখনই উদ্যোগ নিন, দুর্ভোগ কমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park