1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

উল্লাপাড়ায় রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন ইউএনও

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩২ বার পঠিত

মোঃ সোহেল রানা স্টাফ রিপোর্টার সলঙ্গা সিরাজগঞ্জ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ), ০৫ মে ২০২৬: উল্লাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন। মঙ্গলবার অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম, সেবা প্রদান পদ্ধতি এবং প্রশাসনিক কার্যাবলি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফরিদুল হক মিলন, ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, হিসাব সহকারীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
ইউএনও পরিদর্শন শেষে ইউনিয়ন পরিষদের সেবার মান আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park