1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

গৌরনদীতে অতি বৃষ্টির অথৈ পানিতে ডুবছে কৃষকের সোনালি ফসল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৩০ বার পঠিত

গৌরনদীতে অতি বৃষ্টির অথৈ পানিতে ডুবছে কৃষকের সোনালি ফসল

গৌরনদী বরিশাল স্টাফ রিপোর্টার এসএম নজরুল ইসলাম

কিছুদিন আগেও বরিশালের গৌরনদী উপজেলায় সোনালি ইরি ধানের ঢেউ খেলানো মাঠে যেন বেজে উঠছিল সুখের সুর। হেলে-দুলে থাকা ধানের শীষে ফুটে উঠেছিল কৃষকের স্বপ্ন, হাসি আর ভবিষ্যতের আশার আলো। কিন্তু হঠাৎ প্রকৃতির বৈরী আচরণে সেই স্বপ্ন আজ পানির নিচে বন্দি।
অবিরাম বৃষ্টিতে উপজেলার বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে গেছে পানিতে। পাকা ধান কাটার আগেই জমিতে জমে থাকা পানি কৃষকদের চরম বিপাকে ফেলেছে। ফলে কৃষকের চোখে-মুখে এখন শুধু হতাশা আর দুশ্চিন্তা।কোথাও ধান কাটার মতো শ্রমিকের সংকট, আবার কোথাও কাটা ধান শুকানোর মতো জায়গার অভাব প্রকট হয়ে উঠেছে। উঠান বা খোলা মাঠ না থাকায় অনেক কৃষক বাধ্য হয়ে রাস্তার ওপর ধান মাড়াই করছেন। তবুও মিলছে না স্বস্তি—আবার বৃষ্টির পানিতে সেই ধান ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
অনেক ক্ষেত্রে পানিতে ডুবে থাকা ধানে পচন ধরছে, নষ্ট হচ্ছে কৃষকের সারা বছরের পরিশ্রম। এ যেন এক নির্মম বাস্তবতা—প্রকৃতির কাছে অসহায় হয়ে পড়েছেন গৌরনদীর কৃষকরা। চারদিকে শুধু দুঃখের চিত্র, আর বুকভরা দীর্ঘশ্বাস।
কৃষকদের কণ্ঠে আজ একটাই আর্তি—“হে মহান রাব্বুল আলামিন, তুমি যে রিজিক দিয়েছিলে, তা আবার তোমারই ইচ্ছায় কেড়ে নিলে। আমাদের এই ক্ষতি সহ্য করার তাওফিক দাও।”গৌরনদীর মাঠে এখন আর সোনালি স্বপ্নের ঝংকার নেই; আছে শুধুই বেদনার নীরবতা। আর সেই নীরবতার মাঝেই ফুটে উঠে কষ্ট ভরা বেদনার কথা

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park