1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

নরসিংদী জেলা হাসপাতালে চালু হচ্ছে “বয়স্ক স্বাস্থ্যসেবা ডেস্ক”IHI প্রতিনিধি দলের পরিদর্শনে স্বাস্থ্যসেবার মানবিক উদ্যোগ”

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৯৪ বার পঠিত

একুশে নিউজ, প্রতিনিধ. মোঃ দুলাল মিয়া: স্বাস্থ্য মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুলের পরিকল্পনা মোতাবেক সরকারের স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে “বয়স্ক স্বাস্থ্যসেবা ডেস্ক” গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে প্রবীণ নাগরিকদের জন্য আরও সহজ, মানবিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
এরই অংশ হিসেবে গত ৩০ এপ্রিল ২০২৬ ইং তারিখ বৃহঃপ্রতিবার “ইন্সটিটিউট ফর হেলথকেয়ার ইমপ্রুভমেন্ট” (IHI)-এর একটি বিদেশী প্রতিনিধি দল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান ও পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় প্রতিনিধি দল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা, দায়িত্ববোধ এবং মানবিক সেবার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, স্বাস্থ্যসেবার মূল শক্তি হলো মানবিকতা ও নিষ্ঠা, আর নরসিংদী জেলা হাসপাতালে সেই চিত্র স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, “বয়স্ক স্বাস্থ্যসেবা ডেস্ক” চালু হলে প্রবীণ রোগীরা দ্রুত ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। এতে করে সরকারি স্বাস্থ্যসেবা আরও জনবান্ধব ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park