1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

সাভারে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন লায়ন মোঃ খোরশেদ আলম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৭৮ বার পঠিত

সিনিঃ স্টাফ রিপোর্টার ; আব্দুল্লাহ আল মামুন ( টিপু)
খেলাধুলা বাড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল, এই স্লোগানকে সামনে রেখে সাভারের ছাযাবিথী এলাকায় শুরু হয়েছে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
আজ (৭ এপ্রিল) বৃহস্পতিবার সাভারের সোবাহানবাগ এলাকায় এ টুর্নামেন্ট জাঁকজমক পরিবেশে উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন সাভার পৌর ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান মেয়র পদপ্রার্থী লায়ন মো. খোরশেদ আলম।
এসময় তিনি বলেন, বর্তমান যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের সুস্থ বিনোদন ও শারীরিক-মানসিক বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, মাঠমুখী তরুণ সমাজই পারে একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে। তাই যুবকদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ছায়াবিথী লায়ন্স ও সোবাহানবাগ ডোমিনেটর্স দল। দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় ফয়সাল একাদশ ও সবুজবাগ স্পোর্টিং ক্লাব।
আয়োজকরা জানান, মাসব্যাপী এই টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করবে। এলাকার যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতেই এ আয়োজন করা হয়েছে।
ফুটবল খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন বিপুলসংখ্যক দর্শক।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, রাজনৈতিক নেতাকর্মী, পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park