
ষ্টাফ রিপোর্টার তানভীর হোসাইন :
রায়পুরে ইমাম সায়েমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রায়পুর ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ।
আজ বুধবার (০৭ মে ২০২৬) সকাল ১১টায় শহীদ ওসমান চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন রায়পুর ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের সদস্য সচিব মাওলানা শাহাবুদ্দিন। তিনি বলেন,
“ইমাম সায়েমের উপর যে ন্যক্কারজনক হামলা হয়েছে, তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, মা মনি হসপিটালের এমডি অভি সঞ্জয়কে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে প্রশাসনকে কঠোর নজরদারি রাখতে হবে।
এসময় আরও বক্তব্য রাখেন শানে সাহাবা রায়পুর উপজেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক জনাব আব্দুল আহাদ মামুন, ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের সদস্য হাফেজ আরিফ হোসেন মিঝিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ধর্মীয় ব্যক্তিত্বদের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আরও বাড়বে।