1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

নরসিংদীতে ডা. এফ এম সিদ্দিকীকে চরাঞ্চলবাসীর গণসংবর্ধনা ​একুশে নিউজ

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১০৮ বার পঠিত

প্রতিনিধ মোঃ দুলাল মিয়া।
: বাংলাদেশ মেডিকেল কলেজের উপাচার্য ডা. এফ এম সিদ্দিকী বলেছেন, “বাংলাদেশ মেডিকেল কলেজ এখন আপনাদের হাসপাতাল। এই এলাকার মানুষের সেবায় আমি সর্বোচ্চ কাজ করে যাব।” শুক্রবার নরসিংদীর করিমপুর কেরামত কামাল বয়েজ হাই স্কুল মাঠে চরাঞ্চলবাসী আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
​করিমপুর পাবলিক ইন্সটিটিউটের সভাপতি ফরহাদ হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও স্থানীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
​অনুষ্ঠানের মূল বক্তব্য ও ঘোষণা:
​: ডা. এফ এম সিদ্দিকী চরাঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন এবং এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান জানান। তিনি স্পষ্ট করেন যে, এলাকায় অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।
​উন্নয়ন পরিকল্পনা: প্রধান অতিথি খায়রুল কবির খোকন বলেন, বিগত ১৭ বছরের উন্নয়ন বৈষম্য ঘুচিয়ে এবার চরাঞ্চলকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি নদীভাঙন রোধে বাঁধ নির্মাণ, সড়ক উন্নয়ন এবং নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের ঘোষণা দেন।
​নেতাকর্মীদের সতর্ক করে খোকন বলেন, দলের কেউ অপরাধে জড়ালে তার জন্য দ্বিগুণ শাস্তি নিশ্চিত করা হবে।
​অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আইন সমিতির সভাপতি অ্যাডভোকেট আফজাল উল কবির মুনির। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,,,,,,,,,,,,৷৷ ।।।।।।।।।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park