
মোঃ মনিরুজ্জামান ফকির, নিজস্ব প্রতিবেদক:
মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে লতিফ মাস্টার ফাউন্ডেশন ও কুয়েতভিত্তিক সারজা সংস্থা (Sarja Company)। আলহামদুলিল্লাহ, এক উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে কুয়েত থেকে সরাসরি উপস্থিত ছিলেন সারজা সংস্থার সম্মানিত কর্ণধার। তার উপস্থিতি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক করে তোলে। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম (বাবলু) মহোদয়।
লতিফ মাস্টার ফাউন্ডেশনের তত্ত্বাবধানে প্রতিটি অসহায় পরিবারের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়। প্যাকেটগুলোতে ছিল চাল, ডাল, আলু, লবণ, সয়াবিন তেল, ছোলা, খেজুর ও চিনি।
আয়োজকরা জানান, সুদূর কুয়েত থেকে সারজা সংস্থার পক্ষ থেকে পাঠানো এই ভালোবাসার উপহার অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছে লতিফ মাস্টার ফাউন্ডেশন। তারা প্রবাসীদের এই মহতী উদ্যোগ ও ত্যাগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মহান আল্লাহর কাছে তাদের শ্রম ও দান কবুল হওয়ার দোয়া করেন।
এসময় ড. ফরিদুল ইসলাম (বাবলু) মহোদয়ের মূল্যবান উপস্থিতি ও দিকনির্দেশনার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।