1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

সলঙ্গায় কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৮২ বার পঠিত

মোঃ সোহেল রানা, স্টাফ রিপোর্টার | সলঙ্গা, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।
শনিবার (৯ মে) সন্ধ্যায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার হরিণচড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
রোববার (১০ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ। তিনি জানান, গ্রেপ্তারকৃত নারীর বয়স ৫২ বছর। তদন্তের স্বার্থে তার পরিচয় গোপন রাখা হয়েছে।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার সন্ধ্যায় হরিণচড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন ওই নারীকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য কোটি টাকা। এ ঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park