1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

কোতয়ালী থানার বিশেষ অভিযানে অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার, গ্রেফতার ৪

  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১০০ বার পঠিত

মোঃ সোহেল রানা, রাঙামাটি জেলা প্রতিনিধি
রাঙামাটি শহরের কোতয়ালী থানাধীন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই চোরাকারবারিসহ মোট চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (০৯ মে ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন এর নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, রাঙামাটি পৌরসভার ২নং ওয়ার্ডের পুরাতন স্টেডিয়াম এলাকার শহীদ মিনার সংলগ্ন পর্যটন সুবিধা সহায়ক অবতরণ ঘাটের উত্তর পাশে কাপ্তাই লেকের পাড়ে অভিযান চালিয়ে দুই চোরাকারবারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬ কার্টুনে মোট ৩ হাজার প্যাকেট অবৈধ বিদেশি সিগারেট ‘PATRON (Made in U.A.E)’ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—১। সিকো চাকমা (৩৬), সাং- কুসুমছড়ি, জুরাইছড়ি।২। পাতুল চাকমা (৩১), সাং- কদরকিল, বরকল।
এছাড়াও অভিযানে আরও দুইজন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে একজন সিআর মামলার ওয়ারেন্টভুক্ত এবং অপরজন এক বছরের সাজাপ্রাপ্ত জিআর মামলার পলাতক আসামি।
গ্রেফতারকৃতরা হলেন—৩। মোঃ ইমাম হোসাইন, সিআর নং-১৩০৬/২৫ মামলার পলাতক আসামি।৪। সাফওয়ান ইসলাম (২৩), জিআর নং-১৫৬/২৬ মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park