1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

বাবার সম্পূর্ণ জমি আত্মসাত ও মিথ্যা মামলা দিয়ে হয় রানী করায়গ্রামবাসীর মানববন্ধন।

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৭৫ বার পঠিত

শেখ মনিরুল ইসলাম
জাতীয় দৈনিক একুশে নিউজ ও সবার আগে প্সাতক্ষীরা জেলা প্রতিনিধ।
১০ই মে ২৬রবিবার
: অধ্যাপিকা জান্নাতুল বুশরা বাবার সকল জমি আত্মসাৎ করে আপন ভাই ও গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা, মিথ্যা তথ্য ও হয়রানিমূলক কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী ও গ্রামবাসীদের আয়োজনে রবিবার বেলা ৩ টার সময় কালিগঞ্জ উপজেলার ৪ নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শ্রীকলা গ্রামে উক্ত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগি আব্দুস সবুর শিমুল, ফুফু ফরিদা বেগম, গ্রামবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন-ফিরোজ আহমেদ, সিরাজুল ইসলাম, ইউনুস আলী, রহমত আলী, রফিকুল ইসলাম, ইদ্রিস আলী, লুৎফন নেছা, লিপি, আকলিমা, কনা, রিয়া, ফজিলা প্রমুখ। মানববন্ধনে স্থানীয় জামায়াত, বিএনপির কর্মী সমর্থক, শিক্ষক সহ গ্রামের শতাধিক নারী-পুরুষরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে গ্রামবাসীরা নির্যাতেনর সিকার আব্দুস সবুরের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শান্তিপূর্ণ বসবাস করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে শ্রীকলা গ্রামের মৃত আব্দুস সাত্তারের বড় ছেলে গোবিন্দপুর তরফদার পাড়া জামে মসজিদের ইমাম আব্দুস সবুর জানান, পৈত্রিক সূত্রে শ্রীকলা মৌজায় ৬৩৩ খতিয়ানে, ১১৬৬ দাগে আমার পিতার ৬ শতক বসত ভিটার জমি রয়েছে।
আমরা ২ ভাই ও ২ বোন। আমার পিতা আব্দুর সাত্তার (৭১) বছর বয়সে ব্রেন স্ট্রোক জনিত কারনে দীর্ঘদিন অসুস্থ থাকার পরে গত ৩ এপ্রিল ২০২৬ ইংরেজি তারিখে মৃত্যুবরণ করেন।
তিনি আরো বলেন, আমার পিতা ব্রেন স্ট্রোক করে অসুস্থ হয়ে থাকা অবস্থায় আমার বোন অধ্যাপিকা জান্নাতুল বুশরা আমার মা এবং অন্য দুই বোনকে ম্যানেজ করে আমাকে এবং আমার ছোট ভাই কে সর্ত ফাকিদিয়ে জালিয়াতি করে আমার পিতার ৬শতক জমি কালিগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস থেকে প্রায় ৩ বছর পূর্বে অধ্যাপিকা জান্নাতুল বুশরার নামে লিখে নেয়।
আমার পিতা বেঁচে থাকাকালিন ২০২৩ সালে অধ্যাপিকা জান্নাতুল বুশরা জালিয়াতি করে হেফানামা (দান পত্র) করে জমি লিখে নেওয়ার পরে আমাকে এবং আমার পিতাকে বসত ভিটা থেকে অবৈধ ভাবে উচ্ছেদ করে। তার পর থেকে আমি আমার পিতা, স্ত্রী ও দুই সন্তান কে নিয়ে জিরনগাছা বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতাম।
ওই ভঅড়া বাড়িতে আমার পিতা মারা গেলে তাকে আমার শ্বশুর বাড়ি গোবিন্দপুর গ্রামের নিয়ে এসে গোসল করিয়ে আমাদের পারিবারিক কবরস্থানে দাফন করি। দাফন শেষে গ্রামবাসীরা আমাকে আমার পিতার পুরাতন ঘরে বসিয়ে দেয়। আমি বর্তমানে আমার পিতার নির্মান করা ওই ঘরে বসবাস করছি।
সম্প্রতি অধ্যাপিকা জান্নাতুল বুশরা আমাকে পিতার বসত ভিটা থেকে আবারও উচ্ছেদ করতে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আমার উপর অত্যাচার ও নির্যাতন শুরু করেছে। আমাকে হয়রানি করতে অধ্যাপিকা জান্নাতুল বুশরা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, সাতক্ষীরা ফৌজদারি কার্যবিধির আইনে ১০৭/১১২(গ) ধারায় মামলা করে।
আমি শান্তিপূর্ণ পরিবেশে আমার পিতার বসতভিটায় বসবাস করতে চাই। ওয়ারেশ হিসেবে আমার পিতার সম্পত্তি থেকে আমার প্রাপ্য জমি যাতে পাই সে ব্যবস্থা করতে এবং আমার বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহদয় এর হস্তক্ষেপ কামনা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park