1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

মাদকবিরোধী অভিযানে নিকলীতে ইয়াবাসহ দম্পতি গ্রেফতার ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৪২ বার পঠিত

মোঃ ফরিদ উদ্দিন :
মাদকমুক্ত সমাজ গঠন ও অপরাধ দমনে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে কিশোরগঞ্জের নিকলী থানা পুলিশ একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান-এর দিকনির্দেশনায় এবং এসআই রোমান খান-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই আব্দুস ছোবহান, এসআই শারিফুজ্জামান, পিএসআই সাগর বিশ্বাস, এএসআই মো. আমজাদ হোসেন, এএসআই মো. জাকির হোসেনসহ সঙ্গীয় ফোর্স।
অভিযান চলাকালে নিকলী থানাধীন ভাটিবরাটিয়া এলাকা থেকে ৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাদিম (২৯) ও তার স্ত্রী মোছাঃ রানু (২৬)-কে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাদিম স্থানীয় আলী হোসেন ও রেহেনা আক্তারের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে মো. আনোয়ার হোসেন নামে আরও এক অভিযুক্ত কৌশলে পালিয়ে যায়। পলাতক আনোয়ারসহ গ্রেফতার হওয়া দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে নিকলী থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, “মাদক সমাজের জন্য ভয়াবহ ব্যাধি। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে নিকলী থানা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে পুলিশের কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park