1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

লামা সফরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

(স্টাফ রিপোর্টার:- মোঃ নুরুল আলম)

আজ ১১ই মে, ২০২৬ ইংরেজি রোজ সোমবার। বান্দরবানের লামা উপজেলায় সরকারি সফরে পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি। আজ সোমবার (১১ মে) তিনি সেখানে পৌঁছালে অভ্যর্থনা ও ফুলের শুভেচ্ছা জানান, প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে লামা উপজেলা নির্বাহী অফিসার জনাব মঈন উদ্দিন, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সরকারি সফরের মূল লক্ষ্য হলো পার্বত্য অঞ্চলের শিক্ষা ব্যবস্থার সার্বিক তদারকি। সফরকালে প্রতিমন্ত্রী নিম্নলিখিত বিষয়গুলো পরিদর্শন ও পর্যবেক্ষণ করবেন। শিক্ষা উন্নয়ন এলাকার শিক্ষা ব্যবস্থার সার্বিক অগ্রগতি যাচাই, অবকাঠামো পরিদর্শন, বিদ্যালয়গুলোর নতুন ও বিদ্যমান ভবন বা অবকাঠামোগত অবস্থা দেখা। মান উন্নয়ন শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় শিক্ষক ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময়। উন্নয়ন কর্মসূচি সরকার কর্তৃক বর্তমানে চলমান বিভিন্ন শিক্ষা ও উন্নয়নমূলক কার্যক্রমের বাস্তব চিত্র পরিদর্শন।

স্থানীয়দের প্রত্যাশা, প্রতিমন্ত্রীর এই সফরের মাধ্যমে লামার শিক্ষা খাতের বিরাজমান বিভিন্ন সমস্যা দূর হবে এবং অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি আসবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। পাহাড়ের প্রান্তিক শিশুদের কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দিতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park