1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

লামায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৮১ বার পঠিত

(স্টাফ রিপোর্টার:- মোঃ নুরুল আলম)

আজ ১১ই মে ২০২৬ ইংরেজি রোজ সোমবার। বান্দরবানের লামায় পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে প্রতিবাদী মানববন্ধন করেছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। আজ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ‘লামা-আলীকদম মডেল ফারিয়া’ (বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এসোসিয়েশন)-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
দাবি ও প্রতিবাদে মানববন্ধনে বক্তারা জানান, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী হওয়া সত্ত্বেও বিভিন্ন সময় নানা অবহেলার শিকার হন। তারা স্পষ্টভাবে ঘোষণা করেন যে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনোভাবেই ‘দালাল’ নন, বরং তারা স্বাস্থ্যসেবার এক অপরিহার্য অংশ।

মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কয়েকটি দাবি উল্লেখ করেন, তার মধ্যে উল্লিখিত প্রধান দাবিগুলো হলো: মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষা করা, কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, অযৌক্তিক হয়রানি বন্ধ করে সম্মানজনক পরিবেশ বজায় রাখা।
মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা, করোনা সংকটের অবদানের চিত্র মানববন্ধনে প্রদর্শিত প্লাকার্ডের মাধ্যমে মনে করিয়ে দেওয়া হয় যে। করোনা মহামারির চরম ঝুঁকি নিয়ে যখন সবকিছু স্থবির ছিল, তখনও মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা নিরবিচ্ছিন্নভাবে ওষুধের সরবরাহ নিশ্চিত করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিয়ে তারা সম্মুখসারির যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কর্মসূচিতে লামা ও আলীকদম অঞ্চলের বিপুল সংখ্যক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অংশগ্রহণ করেন। তারা ঐক্যবদ্ধভাবে তাদের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের দাবিসমূহ গুরুত্বের সাথে বিবেচনার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park