
প্রতিনিধি:মোঃ দুলাল মিয়া। একুশে, :নরসিংদীর রায়পুরায় পৃথক মা/দকবিরোধী অভিযানে ৩৫ কেজি গাঁজা ও ১০ পিস ই/য়াবা ট্যাবলেটসহ তিন মা/দক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ মে) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুকের নির্দেশনায় রায়পুরা থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করে।
প্রথম ঘটনায়, রাত ১১টার দিকে রতনপুর বাজার সংলগ্ন ভাই ভাই গ্যারেজের সামনে অভিযান চালায় পুলিশের একটি দল। এসআই (নিরস্ত্র) মোহাম্মদ শফিউল্লাহ শিকদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে আলামিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁ/জার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা। আটক আলামিন কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার আমলাপাড়া এলাকার নীল মিয়ার ছেলে।
দ্বিতীয় ঘটনায়, মাহমুদাবাদ এলাকার লিজা জর্দা ফ্যাক্টরির সামনে চেকপোস্ট ডিউটির সময় এসআই (নিরস্ত্র) তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আব্দুল আজিজ (২৮) নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করেন। এসময় তার কাছ থেকে ৫ কেজি গাঁ/জা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা। আটক আব্দুল আজিজ হবিগঞ্জ জেলার মাধবপুর থানার উত্তরশিক গ্রামের ধন মিয়ার ছেলে।
অন্যদিকে, বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে চরসুবুদ্ধি ডেঙ্গ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিরস্ত্র) দিবস কুমার মৃধা। এসময় হামিদা নামে এক নারীর বসতঘর থেকে ১০ পিস ই/য়াবাসহ মোঃ জুয়েল (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। জুয়েল ওই এলাকার ইদ্রিস আলীর ছেলে।
পুলিশ জানায়, মা/দকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মা/দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মোঃ দুলাল মিয়া, নির্বাহী সদস্য বাংলাদেশ সাংবাদিক সংস্থা বি জেএস এস স্টাফ রিপোর্টার :একুশে,।