1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

চাঁদখালী ইউনিয়নে তরুণ নেতৃত্বের আহ্বান : “এবারের লড়াই সত্য আর টাকার”

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৮৫ বার পঠিত

সুরাইয়া আক্তার ইশিতা, নিজস্ব প্রতিবেদক:
পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নে তরুণ সমাজের আস্থা ও পরিবর্তনের বার্তা নিয়ে মাঠে নেমেছেন জি. এম. সাকিল হাফিজ (সম্রাট)। তিনি বর্তমানে পাইকগাছা উপজেলা এনসিপির সংগঠক এবং পাইকগাছা উপজেলা ইনসাফ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন, এবারের লড়াই শুধু নির্বাচনকে কেন্দ্র করে নয়, এটি সত্য ও টাকার লড়াই। তিনি চাঁদখালী ইউনিয়নের সাধারণ মানুষের উদ্দেশ্যে জানান, তিনি ভোট চাইতে আসেননি; বরং মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে এসেছেন।
জি. এম. সাকিল হাফিজ (সম্রাট) বলেন, তার কাছে কোটি টাকার সম্পদ না থাকলেও রয়েছে মানুষের প্রতি ভালোবাসা, সততা ও দায়িত্ববোধ। তিনি জনগণের সহযোগিতা ও পরামর্শ নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, “আমি আকাশচুম্বী প্রতিশ্রুতি দিতে চাই না। শুধু বলতে চাই, আপনারা পাশে থাকলে আমিও আপনাদের পাশে থাকবো। ভুল করলে ধরিয়ে দেবেন, সঠিক পথে থাকতে সাহায্য করবেন।”
তরুণ এই সংগঠক মনে করেন, চাঁদখালী ইউনিয়নকে একটি সৎ, সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজে পরিণত করতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করে বলেন, পরিবর্তনের শুরু হোক নিজের এলাকা থেকেই।
শেষে তিনি চাঁদখালী ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন এবং তারুণ্যের শক্তি ও স্বপ্ন নিয়ে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park