
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর বাস স্ট্যান্ডে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হলো সততা মৎস্য আড়ৎ। এ উপলক্ষে গত ১২ ডিসেম্বর, শুক্রবার সন্ধ্যায় আড়ৎ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক মিলাদ ও দোয়া মাহফিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক সুলতান আহমেদ। সততা মৎস্য আড়ৎ–এর সত্ত্বাধিকারী জনাব কাদির সরকার-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা মুফতী ইলিয়াস আহমেদ, খতীব, মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদ। মিলাদ ও মোনাজাতে দেশ-জাতির মঙ্গল, ব্যবসার সাফল্য এবং শান্তি-সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।
পরিশেষে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়।