1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে জেব্রা ক্রসিং নির্মাণে শিক্ষার্থীদের স্বস্তি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৪৩ বার পঠিত

গোপালগঞ্জ স্টাফ রিপোর্টার মোহাম্মদ বরকত মোল্লা

গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কলেজের মূল ফটকের সামনে জেব্রা ক্রসিং নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন শত শত শিক্ষার্থী ব্যস্ত সড়ক পার হয়ে কলেজে প্রবেশ করায় দীর্ঘদিন ধরেই দুর্ঘটনার আশঙ্কা ছিল।
শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে সড়ক ভবন থেকে জেব্রা ক্রসিংয়ের কাজ অনুমোদন এনে দেন কলেজ ছাত্রদলের অন্যতম পরিচিত মুখ মো. হামিম। তাঁর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীসহ অভিভাবকেরা।
জেব্রা ক্রসিং নির্মাণকাজ চলাকালে শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারে সহযোগিতা করতে কলেজের মূল ফটকে দাঁড়িয়ে দায়িত্ব পালন করতেও দেখা গেছে মো. হামিমকে। এ সময় তিনি শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান এবং সড়ক নিরাপত্তায় সবাইকে এগিয়ে আসার কথা বলেন।
শিক্ষার্থীরা জানান, কলেজের সামনে দ্রুতগতির যানবাহনের কারণে প্রতিদিন ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হতো। জেব্রা ক্রসিং নির্মাণ হলে দুর্ঘটনার আশঙ্কা অনেকটাই কমে আসবে বলে তারা মনে করছেনএছাড়াও এই উদ্যোগে ভূমিকা রেখেছেন কলেজ ছাত্রদলের কর্মী অভ্র, রিফাত ও তামিম

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park