
প্রতিনিধি, একুশে, নরসিংদীর রায়পুরা উপজেলার রায়পুরা পৌর এলাকায় যানজট নিরসন ও জনভোগান্তি কমাতে প্রশাসনের বিশেষ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ভারি যানবাহন চলাচলের দায়ে ৬ জন চালক ও ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
আজ ১৪ মে ২৯২৬ ইং তারিখ পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা।
অভিযানে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সকাল ৮টা থেকে বিকাল ৬টা পর্যন্ত ভারি যানবাহন চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রায়পুরা পৌর এলাকায় দীর্ঘদিন ধরে ভারি যানবাহনের কারণে তীব্র যানজট ও সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই নির্দিষ্ট সময়ের জন্য ভারি যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা জানান, “পৌরবাসীর স্বস্তি ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় প্রশাসনের পক্ষ থেকে সকল চালক, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের পৌর এলাকার ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। মোঃ দুলাল মিয়া, নির্বাহী সদস্য :বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জেএস এস স্টাফ রিপোর্টার :একুশে।