1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

শহীদ রকিবুল হাসানের কবর জিয়ারতের মাধ্যমে জাতীয় ছাত্রশক্তি পাইকগাছা উপজেলা শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৮৮ বার পঠিত

সুরাইয়া আক্তার ইশিতা, নিজস্ব প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের চাঁদখালী বাজারে বিজয় মিছিল শেষে জাতীয় পতাকা উত্তোলনের সময় বৈদ্যুতিক দুর্ঘটনায় নিহত শহীদ রকিবুল হাসানের কবর জিয়ারতের মাধ্যমে জাতীয় ছাত্রশক্তি পাইকগাছা উপজেলা শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (১৫ মে ২০২৬) বিকাল ৪টায় পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের চাঁদখালী বাজারস্থ শহীদ রকিবুল হাসানের বাসভবনে দোয়া ও কবর জিয়ারত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এনসিপির সংগঠক ও চাঁদখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জিএম সাকিল হাফিজ (সম্রাট)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির চাঁদখালী ইউনিয়নের সভাপতি মোঃ নাছির উদ্দীন।
অনুষ্ঠানে দোয়া ও আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা ছাত্রশক্তির সংগঠক গাজী তানভীর আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশক্তির সংগঠক আল সোলাইমি, আব্দুর রহমান, আরিফ ইসলাম, জিম, আফরিন তাবাচ্ছুম, সুমাইয়া আক্তার মিম, আনিশা দিশা, আনিকা ইসলাম, হোসনেয়ারা, আফসানা ইসলাম বৃষ্টি ও তৃষা ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রশক্তির সংগঠক তাওহিদুল ইসলাম তামিম। দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ আরাফাত হোসাইন।
বক্তারা শহীদ রকিবুল হাসানের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি দেশ, জাতি ও ছাত্রসমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দ বলেন, শহীদ রকিবুল হাসানের আত্মত্যাগ তরুণ প্রজন্মকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। তাঁর স্মৃতিকে ধারণ করেই জাতীয় ছাত্রশক্তি পাইকগাছা উপজেলা শাখা তাদের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park