1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

জুলাই আন্দোলনের সংগ্রামী নেতার ওপর হামলা: রাঙামাটিতে প্রতিবাদী বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

মোঃ সোহেল রানা, রাঙামাটি জেলা প্রতিনিধি

জুলাই আন্দোলনের সম্মুখসারির সংগ্রামী নেতা শরিফ ওসমানের ওপর বর্বর হামলার প্রতিবাদে এবং নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এশার নামাজের পর বনরূপা এলাকায় এ মিছিল বের করা হয়।

স্থানীয় সচেতন ছাত্রসমাজ ও নাগরিকদের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন। মিছিলটি বনরূপা এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বনরূপায় এসে শেষ হয়।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। শরিফ ওসমানের ওপর হামলা দেশের শান্তি-স্বস্তি বিনষ্টের অপচেষ্টা উল্লেখ করে তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন সচেতন ছাত্রসমাজের প্রতিনিধিরা—
মোঃ ইমাম হোছাইন ইমু, মোঃ শরিফ, মোঃ শহিদুল ইসলাম, মোঃ ইব্রাহিম, মোঃ রবিউল ইসলাম, মোঃ সাউবান, মোঃ মিজানুর রহমান।

এছাড়া সচেতন নাগরিকদের মধ্যে ছিলেন—
এম এ বাসার, মোঃ কামাল উদ্দিন, আব্দুস ছালাম ও রকিব হাসান।

বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, স্বাধীন দেশের মাটিতে সন্ত্রাস ও নৈরাজ্য কোনোভাবেই বরদাশত করা হবে না। তারা নিরাপদ বাংলাদেশ গড়ার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park