1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

চক্কাওয়ালী-গড়েরডাঙ্গা ঈদগাহ রাস্তার শুভ উদ্বোধন অনুষ্ঠিত দানবীর যুবক মুশফিকুর রহমানের অর্থায়নে নির্মিত হচ্ছে গুরুত্বপূর্ণ সড়ক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৫৯ বার পঠিত

মোঃ হাবিবুর রহমান, নিজস্ব প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলা-র ৯ নম্বর চাঁদখালী ইউনিয়নের চক্কাওয়ালী-গড়েরডাঙ্গা ঈদগাহ রাস্তার শুভ উদ্বোধন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে ২০২৬) জুমার নামাজের পর অনুষ্ঠিত এ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি ও সর্বস্তরের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদর দরগা বায়তুন নূর জামে মসজিদের ইমাম মুফতি তৈয়বুর রহমান এবং সঞ্চালনা করেন গড়েরডাঙ্গা জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ ফরহাদ সাহেব।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই রশি দৈর্ঘ্যের এ গুরুত্বপূর্ণ রাস্তা নবীন দানবীর ও সমাজসেবক মোঃ মুশফিকুর রহমানের ব্যক্তিগত অর্থায়নে নির্মাণ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসী চলাচলে চরম দুর্ভোগ পোহালেও রাস্তা নির্মাণের ফলে সাধারণ মানুষের যাতায়াতে ব্যাপক সুবিধা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয়রা।
রাস্তার শুভ উদ্বোধন করেন মুফতি তৈয়বুর রহমান, মাওলানা ফরহাদ সাহেব, গড়েরডাঙ্গা জামে মসজিদের সভাপতি এস এম আল মামুন, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, বদর দরগা মসজিদের সেক্রেটারি কামরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গড়েরডাঙ্গা জামে মসজিদের সহ-সেক্রেটারি শাহিনুর ইসলাম, ক্যাশিয়ার ওয়ারেশ আলী, চাঁদখালী ইউনিয়নের তাবলীগ জামাতের আমির মোঃ গোলাম মোস্তফা হুজুরসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোঃ গোলাম মোস্তফা হুজুর।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচটি জাতীয় পত্রিকার বিভাগীয় সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক ও মানবাধিকার কর্মী ঐক্য পরিষদ খুলনা জেলা কমিটির সভাপতি ডাঃ মোঃ নাজমুল আহসান। উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলার এনসিপির তরুণ সংগঠক ও ইনসাফ মঞ্চের মুখ্যপাত্র মোঃ শাকিল হাফিজ (সম্রাট)।
উদ্বোধনী অনুষ্ঠানের শেষে বদর দরগা বাইতুন নূর জামে মসজিদ ও গড়েরডাঙ্গা জামে মসজিদের মুসল্লিসহ এলাকাবাসী দানবীর যুবক মোঃ মুশফিকুর রহমানের কাছে গড়েরডাঙ্গা ঈদগাহ ময়দানের বাউন্ডারি প্রাচীর নির্মাণের আবেদন জানান। এ সময় মোঃ মুশফিকুর রহমান উপস্থিত মুসল্লিদের সামনে ঘোষণা দেন যে, আসন্ন ঈদুল আজহার পর ঈদগাহ ময়দানের বাউন্ডারি প্রাচীর নির্মাণ কাজ শুরু করা হবে, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব লুৎফর আমিন, আব্দুল খালেক মাস্টার, বখতিয়ার মাস্টার, সোহরাব মোল্লা, মোস্তাক মোল্লা, ফিরোজ মোড়ল, বাচ্চু মিস্ত্রি, হেড মিস্ত্রি মোঃ লোকমান হোসেন, আব্দুল খলিল সরদার, মোঃ মুনসুর মিস্ত্রি, রবিউল গাজী, জাহাঙ্গীর সরদার, এনামুল সরদার, ফরহাদ সরদার, আব্দুস সামাদ সরদার, মাহাবুল গাজী, আব্দুস সবুর মিস্ত্রি, মোস্তফা মিস্ত্রি, ফারুক গাজী, হাসান মোল্লা, আব্দুর রহিম, শাহাদাত হোসেন, নাসির উদ্দিন বাবু, আব্দুর রহমান, তৌবাত হুজুর, মোঃ জুবায়ের, জফু চাচা, মইনুর ইসলাম, এনামুল বাচা, রয়দুল ইসলাম, বাপ্পি মোল্লা, পান্নু ও মোঃ মইনুল ইসলাম প্রমুখ।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টিমুখ করানো হয়।
এ সময় সমাজসেবক ও দানশীল যুবক মোঃ মুশফিকুর রহমান ৯ নম্বর চাঁদখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডবাসীর কাছে দোয়া কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park