1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছায় প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ দরিদ্র ৩০ জনের মাঝে ৯০ হাজার ৫০০ টাকার সহায়তা প্রদান

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১০৬ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর ঐচ্ছিক/স্বেচ্ছাধীন তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন (কয়রা-পাইকগাছা)আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে উপজেলার ৩০ জন দরিদ্র ও অসচ্ছল ব্যক্তির মাঝে প্রতিজনকে ৩ হাজার টাকা করে মোট ৯০ হাজার ৫০০ টাকার চেক প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এস এম আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা,উপজেলা নায়েবে আমির মাওলানা বুলবুল আহমেদ, উপজেলা সেক্রেটারি আলতাফ হোসেন,সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল খালেক,পৌর আমির ডাঃ আছাদুল হক,জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু,এস এম আব্দুল্লাহ আল মামুন,পৌর সেক্রেটারি মোঃ শফিয়ার রহমান, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন,সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসা প্রয়োজন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park