1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছার ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী খুলনা জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১০১ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
জাতীয় শিক্ষা পদক ২০২৬ উপলক্ষে খুলনা জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)” হিসেবে নির্বাচিত হয়েছেন পাইকগাছা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। তাঁর এ অর্জনে উপজেলাজুড়ে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাবান্ধব প্রশাসন গড়ে তোলা, সুশাসন নিশ্চিতকরণ, সততা, দক্ষতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননায় ভূষিত হন। সংশ্লিষ্ট মহলের মতে, তাঁর নেতৃত্বে পাইকগাছা উপজেলার শিক্ষা, সামাজিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এসেছে।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সচেতন মহল এ অর্জনে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা মনে করেন, তাঁর দূরদর্শী নেতৃত্ব, দায়িত্বশীলতা ও মানবিক প্রশাসনিক কর্মকাণ্ড ভবিষ্যতেও পাইকগাছা উপজেলার উন্নয়ন অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।
স্থানীয়দের ভাষ্য, একজন কর্মমুখী ও জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ওয়াসিউজ্জামান চৌধুরী ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। শিক্ষা খাতে তাঁর নানা উদ্যোগ, সময়োপযোগী পদক্ষেপ এবং শিক্ষাবান্ধব কার্যক্রম সর্বমহলে প্রশংসিত হয়েছে।
এদিকে, তাঁর এ সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে। অনেকে এটিকে পাইকগাছা উপজেলার জন্য গর্ব ও সম্মানের অর্জন হিসেবে উল্লেখ করেছেন।
উপজেলাবাসী তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ কর্মজীবনের আরও সফলতা কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park